মোবাইলে মিস কল করাকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারে সংঘর্ষের জেরে আহত সাত। আহতরা ভর্তি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং রতুয়া গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ সকালে রতুয়া থানার ফরিদপুর গ্রামে। এই ঘটনায় দুই পক্ষের অভিযোগ দায়ার করা হয়েছে রতুয়া থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত মেহের আলি(৪৫) এবং মহসিন আলি(৪৭) চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও
হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে রতুয়া গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, মেহের আলির ছেলে মহিদুর সেখের মোবাইলে মিস কল আসে এনাউল হকের মেয়ের বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বেধে যায়। লাঠি এবং ধারালো অস্ত্রের কোপে দুই পক্ষের সাত জন জখম হয়। এরপর আহতদের উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে এবং পরে দুইজনকে স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে কি কারনে এই সংঘর্ষ তার তদন্তে রতুয়া থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6DfNy9cqR6g